শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজের
ডেস্ক রিপোর্ট
539
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০৪:০৯:৩০ এএম
ফাইল-ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার (১৯ সেপ্টেম্বর) তিনি এ নিমন্ত্রণ জানান।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার আমাদের প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
হাইকমিশনার বলেন, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।
ব্রিটিশ রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে এখন লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও সংক্ষিপ্ত পরিসরে কথাবার্তা বলেন তিনি।
তবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন শেখ হাসিনা। সাইদা মুনা জানান, অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফর করতে চান ক্যামেরন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
