ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

১২ ঘন্টার তল্লাশির পর বিমানের সিটের নিচ থেকে ১৬ স্বর্ণের বার উদ্ধার

ডেস্ক রিপোর্ট
526

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ | ০৬:০৯:৪৪ এএম
১২ ঘন্টার তল্লাশির পর বিমানের সিটের নিচ থেকে ১৬ স্বর্ণের বার উদ্ধার ফাইল-ফটো

বিমানের দুটি সিটের নিচের পাইপের ভেতর থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিট। রবিবার (১১ সেপ্টেম্বর)  রাতে দীর্ঘ ১২ ঘণ্টার অভিযানে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ এর ‘অরুন আলো’ উড়োজাহাজ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি রবিবার ভোর ৬টা ৩৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে স্বর্ণের চালান রয়েছে বলে কাস্টমস কর্মকর্তাদের কাছে তথ্য ছিল।

তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেন। শাহজালালে বিমানটি অবতরণের পর যাত্রীরা নেমে গেলে তল্লাশি করতে বিমানবন্দরের হ্যাঙ্গার গেইটে বিমানটি নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১২ ঘণ্টার বেশি সময় তল্লাশি চালানো হয়। দীর্ঘ এ তল্লাশি অভিযান শেষ হয় রাত ৯টা ৪০ মিনিটে। তল্লাশি শেষে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ