ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

ফাঁসির আসামীর সরাসরি খালাস

ডেস্ক রিপোর্ট
478

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ | ১১:০৯:৩৯ এএম
ফাঁসির আসামীর সরাসরি খালাস ফাইল-ফটো

গাজীপুরের জয়দেবপুরে করিমন নেছা হত্যা মামলায় বিচারিক আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম ওরফে কালুকে খালাস দিয়েছে হাইকোর্ট।সোমবার (১২ সেপ্টেম্বর) বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

হাইকোর্ট বলেন, বিচারিক আদালত রায় দেয়ার ক্ষেত্রে সাক্ষীদের পর্যালোচনায় দ্বিধায় ছিলেন। এ জন্য সাক্ষ্য মূল্যায়নের ক্ষেত্রেও ভ্রান্ত ছিলেন বিচারিক আদালত।

হাইকোর্ট আরও বলেন, শুধু সন্দেহবশত কাউকে মৃত্যুদণ্ড দেয়া সমীচীন নয়। এ মামলায় ২০১৭ সালে কালুকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত।

১৯৯৯ সালে ১২ জানুয়ারি করিমন নেছা বোনের বাড়ি থেকে ভাইয়ের বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়। পরে ২৫ জানুয়ারি দুপুরে চান্দপাড়া এলাকার একটি পুকুরের থেকে করিমন নেছার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ওই দিনই নিহতের ভাই সফি উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে ২০০৪ সালের ৩ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ