কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্যাডেট কলেজের ছাত্রী নিহত
ডেস্ক রিপোর্ট
500
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩ | ০৪:০৪:৪৮ এএম
ফাইল-ফটো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাদেকা সারোয়ার রাইয়ান নামে ফেনী ক্যাডেট কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার মা মেজর শামীমা সুমি ও পিতা লে. কর্নেল গোলাম কিবরিয়া সারোয়ারসহ ৩ জন। তাদের বাড়ি কক্সবাজারের রামুতে বলে জানা গেছে।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল ৫টার দিকে চৌদ্দগ্রামের বাতিসা কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অন্যজন হলেন- প্রাইভেটকারের চালক নেত্রকোনার আটপাড়া উপজেলার দুর্গাপুর গ্রামের উজ্জল খান (৩৬)।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান, ক্যাডেট কলেজের ছাত্রী সাদেকা সারোয়ার রাইয়ানকে বহনকারী ফেনী অভিমুখি গাড়িটির চাকা পাংচার হয়ে মহাড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা সকলেই আহত হন। স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাদেকা রাইয়ানকে মৃত ঘোষণা করেন।
আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
