ধানের বাম্পার ফলনের আশা, কৃষকের ঘাড়ে ব্যয়ের বোঝা
ডেস্ক রিপোর্ট
463
প্রকাশিত: ০১ মে ২০২৩ | ০৬:০৫:৪৪ এএম
ফাইল-ফটো
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটা মাড়াই শুরু হয়েছে। ধান কাটা, মাড়াই ও রোদে শুকানোসহ নানা কাজে ব্যস্ত দিন কাটাচ্ছেন কৃষক-কৃষাণীরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুল থাকলে ধানের বাম্পার ফলনের আশা উপজেলা কৃষি বিভাগের। তবে ধানের ন্যায্য মূল্য নিয়ে দূ:শ্চিন্তায় কৃষক।
গতকাল রবিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ব্রি -২৮ জাতের ধানসহ আগাম জাতের ধান কৃষকেরা কাটা শুরু করেছেন। তবে আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরিভাবে অন্যান্য জাতের ধান কাটা ও মাড়াই শুরু হবে বলে জানিয়েছেন তারা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানাগেছে, দফায় দফায় বিদ্যুৎ, সার, ডিজেলের মূল্য বৃদ্ধি ও কৃষি শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় কৃষকদের উৎপাদনের খরচ আগের তুলনায় বেড়ে গেছে। আর ধানের ন্যায্য মূল্য না পেলে ধানে লোকশান হবে বলে আশঙ্কা করছেন তারা। বর্তমানে হাট-বাজার গুলোতে নতুন ধান প্রতিমণ ৭০০ থেকে ৭৫০ টাকা দরে ক্রয়-বিক্রয় হচ্ছে। এতে ইরি বোরো ধান চাষে লাভ করতে পারবেন না বলে জানিয়েছেন বর্গাচাষীরা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০৫ নভেম্বর ২০২৬
ভোলার আরশ বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে
০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা উপজেলা কমিটি গঠিত
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের জাতীয় বন্ধুজন পরিষদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
০৯ অক্টোবর ২০২৬
