ড্রোন হামলায় রাশিয়ায় তেল শোধনাগারে আগুন
ডেস্ক রিপোর্ট
647
প্রকাশিত: ০৪ মে ২০২৩ | ০৬:০৫:৪৯ এএম
ফাইল-ফটো
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে চরম উত্তেজনা। এরই মধ্যে ইউক্রেনের খেরসনে হামলা চালায় রাশিয়া। এবার রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালায় ইউক্রেন।
আল-জাজিরা এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর সেখানে আগুন ধরে যায়। এখনো সেখানে হতাহত ও ক্ষয়ক্ষতি কোনো তথ্য জানানো হয়নি। ঘটনাটি ঘটেছে নভোরোসিয়েস্কের কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইলস্কি তেল শোধনাগারে।
এর আগে বুধবার (৩ মে) রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের পশ্চিমে আরও একটি জ্বালানি ডিপোতে আগুন লাগে। এটি রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপের সংযোগকারী একটি সেতুর কাছে।
এদিকে, বৃহস্পতিবার সকালের দিকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে জাপোরিঝজিয়া ও ওডেসা বন্দরে।
অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্য ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়।
রুশ কর্মকর্তারা জানিয়েছে, এ ঘটনায় পুতিন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাছাড়া ক্রেমলিনের কোনো ভবনও ক্ষতিগ্রস্ত হয়নি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
