ভোলা রবিবার
০৭ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

আতঙ্কিত সেন্টমার্টিনবাসী, বেড়েছে পানির উচ্চতা

ডেস্ক রিপোর্ট
518

প্রকাশিত: ১৪ মে ২০২৩ | ০৪:০৫:৩৫ এএম
আতঙ্কিত সেন্টমার্টিনবাসী, বেড়েছে পানির উচ্চতা ফাইল-ফটো

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব রাত থেকেই সেন্টমার্টিনে পড়তে শুরু করেছে। সেন্টমার্টিনের ঘাট এলাকায় বাতাসের গতিবেগ বেড়েছে, সঙ্গে রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আতঙ্কে রাত কাটিয়ে ভোর হতেই আশ্রয়কেন্দ্র থেকে অনেকে বাইরে বের হয়েছে। যদিও স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা কয়েক ফুট বেড়েছে। 

বঙ্গোপসাগরের মধ্যে ৮ বর্গকিলোমিটার আয়তনের এ দ্বীপটি ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।

সাগরে সৃষ্ট অতি প্রবল রূপ ধারণ করা ঘূর্ণিঝড় মোখার থাবা থেকে রক্ষা পেতে এবার লোকজন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। ১০ হাজার স্বেচ্ছাসেবক উপকূলীয় এলাকা জুড়ে মাইকিং করে আশ্রয়কেন্দ্রে লোকজন আনা অব্যাহত রেখেছে। কক্সবাজারের ৮টি উপজেলা ও ৪টি পৌরসভার এসব আশ্রয়কেন্দ্র ছাড়াও জেলা শহরের অর্ধশতাধিক আবাসিক হোটেলকে প্রশাসন আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছে।

এছাড়াও সেন্ট মার্টিনের ১০ হাজার বাসিন্দার মধ্যে অন্তত তিন হাজার বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য ইতিমধ্যে টেকনাফের মূল ভূখণ্ডে চলে এসেছেন। গতরাত পর্যন্ত দ্বীপের ৪ হাজারের বেশি মানুষ প্রশাসনের ঘোষিত ৩৭টি আশ্রয়কেন্দ্রে চলে গেছেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ