ভোলা শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

৪১৯ যাত্রী নিয়ে চট্টগ্রাম ছাড়ল প্রথম হজ ফ্লাইট

ডেস্ক রিপোর্ট
518

প্রকাশিত: ২৩ মে ২০২৩ | ০৪:০৫:৪৫ এএম
৪১৯ যাত্রী নিয়ে চট্টগ্রাম ছাড়ল প্রথম হজ ফ্লাইট ফাইল-ফটো

চলতি বছরে পবিত্র হজ পালনে ৪১৯ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনার উদ্দেশে ছেড়ে গেছে। সোমবার (২২ মে) রাত ৩টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ডেডিকেটেড হজ ফ্লাইটটি।

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত হজে শামিল হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জড়ো হন হাজিরা। আল্লাহ পাকের দরবারে যাওয়ার সৌভাগ্য হওয়ায় শোকরিয়া আদায় করেন তারা। সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়ার কথা জানান হজযাত্রীরা।

বাংলাদেশ বিমানের জিএম মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, বিমানবন্দরের চেকিং কাউন্টারে বোর্ডিং পাস ও ইমিগ্রেশনসহ বিমানের নানা প্রক্রিয়া শেষ করেন হাজিরা। বিমান ছাড়ার কিছুক্ষণ আগে দীর্ঘ লাইনে সাদা কাপড়ে দলবেঁধে বিমানে ওঠেন হাজিরা। নির্ধারিত সময় রাত ৩টা ৪৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইটটি।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (হাব) চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মো. শাহ আলম জানান, চলতি হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২০টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ জন হজযাত্রী বহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে বলেও তিনি জানান।

গত বছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১০টি বাড়িয়ে ২১টি করা হয়েছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ