ঈদে মসলার বাজার নিয়ন্ত্রণে আজ থেকে ভোক্তা অধিদপ্তরের অভিযান
ডেস্ক রিপোর্ট
474
প্রকাশিত: ২৯ মে ২০২৩ | ০৬:০৫:২৮ এএম
ফাইল-ফটো
ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে মসলার বাজার নিয়ন্ত্রণে কাজ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (২৯ মে) থেকে রাজধানীর বাজারগুলোতে চলবে ভোক্তা অধিকারের কঠোর অভিযান।
গরম মসলার মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় রবিবার (২৮ মে) এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
সংস্থাটির সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল মসলার বাজারে অনিয়মের চিত্র তুলে ধরে বলেন, মৌলভীবাজারের মসলা ব্যবসায়ীরা মূল্য তালিকা ঝোলান না। কোথা থেকে কত দামে এনেছেন, তাও জানাতে চান না। ইচ্ছামতো দাম নির্ধারণ করেন। এখানে আমাদের কাজ করার জায়গা আছে। মসলার দোকানে টেক্সটাইল কালার ব্যবহার করতেও দেখছি। ফুডগ্রেড কালার নয়।
সভায় সভাপতিত্বকালে ভোক্তা অধিকারের মহাপরিচালক সফিকুজ্জামান আদার দাম প্রসঙ্গে বলেন, চট্টগ্রামে আমরা বাজার মনিটর করেছি। ঢাকার বাজারও পর্যবেক্ষণ করছি। যেসব পাইকারি প্রতিষ্ঠান ক্রয়মূল্যের রশিদ ছাড়া পণ্য বিক্রি করে তাদের নাম ভোক্তা অধিকারকে জানাতে হবে। ভোক্তা অধিকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
এছাড়া আগামী এক সপ্তাহ মসলার বাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান ভোক্তার ডিজি। তিনি বলেন, বিশেষ করে রাজধানীর শ্যামবাজার ও মৌলভীবাজার এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও চাকতাই বাজার পর্যবেক্ষণে ভোক্তা অধিকারের সদস্যরা তৎপর থাকবেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
