পায়রা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ, বেড়েছে লোডশেডিং
ডেস্ক রিপোর্ট
528
প্রকাশিত: ০৫ জুন ২০২৩ | ১১:০৬:৩৯ এএম
ফাইল-ফটো
কয়লা শেষ হওয়ায় দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পটুয়াখালীর পায়রায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
পায়রা বিদ্যুৎকেন্দ্রের মালিক বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এম খুরশেদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৫ মে পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় ৷ এই কেন্দ্র থেকে ১ হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত।
এদিকে, পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় দেশের চলমান লোডশেডিং পরিস্থিতির আরও অবনতি হয়েছে ৷ খোদ রাজধানীতেই দফায় দফায় লোডশেডিং হচ্ছে ৷ দেশজুড়ে জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে বিদ্যুতের যাওয়া-আসা মানুষের জীবনযাপনকে দুর্বিষহ করে তুলেছে।
দেশে এখন বিদ্যুতের সর্বোচ্চ দৈনিক চাহিদা প্রায় ১৭ হাজার মেগাওয়াট। তবে প্রতিদিন সরবরাহ হচ্ছে ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
