মাতারবাড়ীতে কয়লা নিয়ে আরও এক জাহাজ
ডেস্ক রিপোর্ট
576
প্রকাশিত: ২৪ জুন ২০২৩ | ০৫:০৬:৪০ এএম
ফাইল-ফটো
৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী বন্দরে ভিড়েছে কয়লাবাহী আরো একটি বিশাল জাহাজ। এ নিয়ে গত দুই মাসে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এলো ৩ লাখ টনেরও বেশি কয়লা।
শুক্রবার (২৩ জুন) সকাল ১১ টায় পানামা পতাকাবাহী ‘নাবিওস অ্যাম্বার’ নামক জাহাজটি কয়লা বিদ্যুৎ সংলগ্ন মাতারবাড়ী গভীর সমুদ্রের কৃত্রিম জেটিতে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করেন মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ আহমেদ।
কয়লাভিত্তিক মাতারবাড়ী কেন্দ্র নির্মাণের কাজ এখন প্রায় শেষের দিকে। এটি কিছু দিনের মধ্যে পরীক্ষামূলক উৎপাদনে যাবে। এখন ‘কমিশনিং’ কার্যক্রম চলছে, যে কারণে কয়লা প্রয়োজন হচ্ছে বলে জানান কর্মকর্তারা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার আরশ বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে
০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা উপজেলা কমিটি গঠিত
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের জাতীয় বন্ধুজন পরিষদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
