ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

রোনালদোর গোলে ফাইনালে আল নাসর

খেলা ডেস্ক
522

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩ | ০৪:০৮:৩৮ এএম
রোনালদোর গোলে ফাইনালে আল নাসর ফাইল-ফটো

বড় রকমের প্রত্যাশা নিয়ে সৌদি ক্লাব আল-নাসর দলে টেনেছিল সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এরপর সেখানে একে একে যুক্ত হয়েছেন অ্যালেক্স টেলেস, সেকো ফোফানা, মার্সেলো ব্রোজোভিচ আর সাদিও মানের মত তারকারা। দল হিসেবে আল-নাসর যে শিরোপার জন্য মুখিয়ে আছে, সেটাই যেন প্রমাণ করতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ।

আর সেই ছাপ দেখা গেল মাঠের খেলাতেও। ছন্নছাড়া আল-নাসরে নিজের ঝলক দেখিয়েও শিরোপা পাননি রোনালদো। তবে গোছানো দল পেয়ে যেন বদলে গেলেন তিনি। টানা চার ম্যাচে করলেন চার গোল। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে আল-শোরতার বিপক্ষে তার গোলে ভর করেই আল-নাসর গেল টুর্নামেন্টের ফাইনালে।  

ফলাফল ১-০ দেখে বোঝার উপায় নেই আল-নাসরের কতটা দাপুটে ফুটবল খেলেছে মাঠে। গতকালই প্রথম রোনালদো-মানে জুটিকে দেখা গিয়েছে। দুই তারকার ক্ষুরধার ফুটবল যেন নতুন এক বার্তাই দিলো সৌদির বাকি ক্লাবগুলোকে। ইরাকি ক্লাব আল শোরতাও খেই হারালো ওই দুজনের কাছেই। যদিও কখনো নিজেদের ভুলে আবার কখনো গোলরক্ষকের দক্ষতায় হতাশ হয়েছে আল-নাসর। 

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ