প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রোবট
ডেস্ক রিপোর্ট
552
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১১:০৯:৫৫ এএম
ফাইল-ফটো
প্রযুক্তির অগ্রযাত্রার এ সময়ে কৃত্তিম বুদ্ধিমত্তা আর রোবটিক্সের জয় জয়কার বিশ্বব্যাপী। সর্বত্রই দেখা যায় মেশিন লার্নিং, এআই এবং রোবটের নানা কাজে ব্যবহার। এবার রোবট হয়েছে কোম্পানির সিইও।
কল-কারখানা, অফিস কিংবা রেস্তোরাঁয় অনেক দিন থেকেই রোবটের ব্যবহার দেখা গেলেও প্রতিষ্ঠানের প্রধান হিসাবে এবারই প্রথম। পোল্যান্ডের বিখ্যাত এক বহুজাতীয় পানীয় সংস্থা, ডিক্টেডার ঠিক করেছে এখন থেকে চাকরি দেওয়া বা নেওয়ার বিষয় দেখভাল করবে এআই। সংস্থার সম্পূর্ণ লাগাম তুলে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে। ওই বহুজাতিক পানীয় সংস্থার ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে লাভ-ক্ষতি, মার্কেটিং কৌশল, বিজনেস স্ট্র্যাটেজিসহ যাবতীয় বিষয় দেখবে এআই।
মিকাই সিদ্ধান্ত নেবে কীভাবে কোন পথে এগুলো আরও বেশি বিপণন করতে পারবে সংস্থাটি, কোথায় লগ্নি করলে মিলবে সুবিধা।
শুধু তাই নয়, অফিসের ভেতরেও নাক গলাবে এই মিকা। অর্থাৎ কোনো ডিপার্টমেন্টের কাজ ভালো হচ্ছে, কাদের কাজ খারাপ হচ্ছে সবদিকে নজর থাকবে এ রোবটের। পদোন্নতি থেকে বরখাস্ত সবই থাকবে মিকার হাতে। কোন কর্মীকে কোথায় প্রয়োজন, কার কাজের পরিধি কী হবে সবই বলবে মিকা। এখানেই শেষ নয়। প্রত্যেক কর্মীর পারফরমেন্স যাচাই করবে এআই রোবট।
প্রত্যেক কর্মীর প্রমোশন-ইনক্রিমেন্ট সবই থাকবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা থাকা রোবটের হাতে। সংস্থার এ সিদ্ধান্ত নিয়েই এখন জোর শোরগোল পুরো বিশ্বে।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন
১৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচনে বিন প্রতিদ্বন্দ্বীতায় নির্বাহী সদস্য পদে দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য'র পত্রিকার সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
১১ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত : নজরুল হক অনু সভাপতি, নাছির উদ্দিন লিটন সম্পাদক
১১ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, আফজাল ভাই জন্য দোয়া চাই এবং মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, এডভোকেট মনিরুল ইসলামকে দোয়া করুন ও মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন ।
০৮ এপ্রিল ২০২৬

