ভোলা শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

৫ টাকায় মিলছে ব্যাগ ভর্তি সবজি

ডেস্ক রিপোর্ট
440

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩ | ১১:১১:১০ এএম
৫ টাকায় মিলছে ব্যাগ ভর্তি সবজি ফাইল-ফটো

কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মাত্র ৫ টাকায় এক ব্যাগ ভর্তি সবজির বাজারের চালু করেছেন ‘ফাইট আনটিল লাইট (ফুল)’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় দেড় শতাধিক প্রান্তিক পরিবারের সদস্যরা দুইশত টাকার সবজির বাজার মাত্র ৫ টাকার বিনিময়ে কিনতে পেরে খুশি ভোক্তারা।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চত্বরে এ বাজার চালু করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, ফাইট আনটিল লাইটের নির্বাহী পরিচালক আব্দুল কাদের, ইউপি সদস্য রাশিদা, ফুল এর ব্যবস্থাপক রবিউল ইসলাম ও গণমাধ্যম কর্মী-গণসহ স্থানীয়রা।
সংগঠনটি প্রায় দেড় শতাধিক পঙ্গু, ভিক্ষুক ও হত-দরিদ্র মানুষের মাঝে ৫ টাকায় ব্যাগ ভর্তি বাজার তুলে দেন। 
প্যাকেজ হিসাবে ছিল ১টি ডিম, ফুলকপি, সিম, লালশাক, বেগুন, মুলা, ধনেপাতা ইত্যাদি। ৫ টাকায় এতো সবজি পেয়ে দরিদ্র ও অসহায় মানুষজন অনেক খুশি।
ঘোগাদহ চৈতার খামার গ্রামের প্রতিবন্ধী রহিমা বেগম বলেন, সারাদিন ভিক্ষা করে দু'শ টাকা জোটে না। সেখানে মাত্র ৫ টাকায় প্রায় দুই শত টাকার সবজি ও একটি ডিম পেলাম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আজ খুবই ভালো লাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদ স্বরুপ।
ভ্যান চালক মমিনুল বলেন, সারাদিনে যা আয় হয় তা দিয়ে নুন আনতে পান্তা ফুরানোর মতো। যে জিনিস পত্রের দাম তাতে করে চাল কিনলে তরকারি কেনা দায়। সেখানে মাত্র ৫ টাকার বিনিময়ে ব্যাগ ভর্তি তরকারির বাজার হবে কল্পনা মনে হচ্ছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ