ভোলা শনিবার
১৮ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

পুতিনকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে : ইউক্রেন

ডেস্ক রিপোর্ট
530

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ | ০১:০৮:৪৫ এএম
পুতিনকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে : ইউক্রেন ফাইল-ফটো

ইউক্রেনে রুশ আগ্রাসনের ৬ মাসের মাথায় ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার শীর্ষ কমান্ডারদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিকল্পনা করছেন। খবর এএফপি’র। রাশিয়ার বিরুদ্ধে ‘আগ্রাসনমূলক অপরাধ’ তদন্তে আন্তর্জাতিক আদালতে বিশেষ ট্রাইব্যুনালে যাওয়ার পরিকল্পনার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্টসিয়াল প্রশাসনের উপ-প্রধান আন্দ্রিল স্মিরনভ অগ্রণী ভূমিকা পালন করছেন এবং নথিপত্র প্রস্তুত করছেন। আগ্রাসনমূলক অপরাধের ব্যাখ্যায় ২০১০ সালে গ্রহণ করা রোম আইনের কথা বলা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ও টোকিও বিচারের ক্ষেত্রে ব্যবহৃত ‘শান্তি বিরোধী অপরাধের’ একই ধারণার কথাও উল্লেখ করা হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইউক্রেনে যুদ্ধাপরাধ, মানবতা ও গণহত্যা বিরোধী বিভিন্ন অপরাধ তদন্ত শুরু করেছে। তারা গত ২০ বছর ধরে বিশ্বের গুরুতর বিভিন্ন অপরাধের বিচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আদালত ইউক্রেনে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য রাশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। কিন্তু এ আদালত আগ্রাসনের অভিযোগের বিষয়টি দেখতে পারছে না কারণ ইউক্রেন বা রাশিয়া কোন দেশই রোম আইন অনুমোদন দেয়নি। স্মিরনভ এএফপি’কে বলেন, ‘কেবলমাত্র ইউক্রেন যুদ্ধ যারা শুরু করেছে সেসব অপরাধীদের দ্রুত আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ রয়েছে’ এই আদালতের। ইউক্রেন জানে যে এমন অভিযোগ উপস্থাপিত হবে না। তবে এই আদালত ‘এসব লোককে অপরাধী হিসেবে আখ্যায়িত করার ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করবে।’ ইউক্রেন প্রসিকিউটররা এ আগ্রাসনে জড়িত থাকা সন্দেহে এখন পর্যন্ত প্রায় ৬শ’ জনকে শনাক্ত করেছেন। এদের মধ্যে সিনিয়র সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ ও ভাষ্যকাররা রয়েছেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ