ভোটের আগে প্রধানমন্ত্রীর শেষ জনসভা নারায়ণগঞ্জে
ডেস্ক রিপোর্ট
529
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২৪ | ১০:০১:২৯ এএম
ফাইল-ফটো
ভোটের আগে শেষ নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি।
দলের সভাপতির আগমন ও জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এরই মধ্যে জন-সভাস্থলে মঞ্চ তৈরি করা হয়েছে। সাজানো হয়েছে চেয়ার। প্রধান স্বাগত জানিয়ে রাস্তার দুপাশ তোরণ, বিলবোর্ড ও ব্যানার–ফেস্টুনে সাজানো হয়েছে। তুলে ধরা হয়েছে উন্নয়নের নানা চিত্র। পুরো জেলার নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শনিবার (৩০ ডিসেম্বর) ফতুল্লায় নম পার্কে প্রস্তুতি সভা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী শামীম ওসমান। ওইদিন সমাবেশে প্রায় আড়াই লাখ লোকের সমাগম হবে বলে জানিয়েছিলেন তিনি।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, গণসংযোগ থেকে সব শ্রেণি-পেশার লোকদের বলে আসছি, আমাদের নেত্রী আসবেন। নারায়ণগঞ্জ-বাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেত্রীর ভাষণ শোনার জন্য।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জ আসার খবরে আমাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এত কঠিন শিডিউলের মধ্যেও উনি নারায়ণগঞ্জে আসছেন। এটা নারায়ণগঞ্জ-বাসীকে সম্মানিত করেছে, দলের নেতাকর্মীরা উজ্জীবিত হবেন। তিনি বলেন, বিগত সময়ে পুরো নারায়ণগঞ্জের এমন কোনো জায়গা নেই যেখানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরজুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
দুপুরে এসপি সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ)। তাদের সঙ্গে সমন্বয় করে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জন-সভাস্থল ও প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার পথে পোশাকে ৩ হাজার পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
