চুরির অভিযোগ, নিউজিল্যান্ডের এমপি’র পদত্যাগ
ডেস্ক রিপোর্ট
543
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৪ | ০৮:০১:৫৬ এএম
ফাইল-ফটো
দোকান থেকে চুরির বেশ কয়েকটি অভিযোগ ওঠায় মঙ্গলবার পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের এক পার্লামেন্ট সদস্য। তার নাম গোলরিজ ঘাহরামান। তিনি গ্রিন পার্টির সদস্য।
বিবিসি জানায়, গ্রিন পার্টির পার্লামেন্ট সদস্য গোলরিজ ঘাহরামানের (৪২) বিরুদ্ধে অভিযোগ, তিনি কাপড়ের দুটি দোকান থেকে তিনবার চুরি করেছেন। এ দুটি দোকানের একটি অকল্যান্ডে এবং অন্যটি ওয়েলিংটনে। অকল্যান্ডের একটি বুটিক থেকে ডিজাইনার হ্যান্ড-ব্যাগ চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে তিনি পদত্যাগ করেন। পুলিশ অবশ্য অভিযোগগুলো তদন্ত করছে।
গোলরিজ বলেন, কাজের চাপ থেকে তিনি এটি করেছেন, যা তার চরিত্রের সম্পূর্ণ বাইরে। তিনি বলেন, আমি অনেককে হতাশ করেছি। আমি খুবই দুঃখিত।
গোলরিজ ঘাহরামান জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সাবেক আইনজীবী। ২০১৭ সালে নিউজিল্যান্ড সরকারে শপথ নেওয়া প্রথম শরণার্থী হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন তিনি। শৈশবে বাবা-মায়ের হাত ধরে ইরান থেকে পালিয়ে নিউজিল্যান্ডে আসেন গোলরিজ। এরপর তাদের সে দেশে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়।
গোলরিজের পদত্যাগের প্রতিক্রিয়ায় গ্রিন পার্টির উপনেতা জেমস শ বলেছেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার দিন থেকেই গোলরিজ বিভিন্ন ধরনের যৌন ও শারীরিক সহিংসতা, মৃত্যুর হুমকির সম্মুখীন হয়ে আসছিলেন। অন্য যে কোনো সংসদ সদস্যের চেয়ে তিনি বেশি চাপে ছিলেন। তার পুরোটা সময় পুলিশ এসব হুমকির তদন্ত করেছে।
জেমস বলেন, “তিনি (গোলরিজ) এমপি থাকার প্রায় পুরো সময়ই পাওয়া এইসব হুমকির বিষয়টির পুলিশই তদন্ত হয়েছে। আর স্পষ্টতই, আপনি হুমকির মধ্যে বাস করলে, যে পরিস্থিতি অত্যন্ত চাপের, তখন পরিণতিতে এমন কিছু ঘটতেই পারে।”
গোলরিজ জানান, তিনি মানসিক চিকিৎসক দেখিয়েছেন। চিকিৎসক বলেছেন, সাম্প্রতিক নানা ঘটনায় চরম চাপের প্রতিক্রিয়া বেড়ে যাওয়া এবং আগের অজানা কোনও ট্রমার সঙ্গে তার সাম্প্রতিক আচরণের সংগতি আছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
