আজ ৩৬ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, কাল বৃষ্টির সম্ভাবনা
ডেস্ক রিপোর্ট
534
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৪ | ০৯:০১:১৭ এএম
ফাইল-ফটো
দেশের ৪৭ জেলায় মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ থাকলেও সোমবার তা কমে ৩৬ জেলায় নেমে এসেছে। কমেছে শৈত্যপ্রবাহের তীব্রতাও। দিনের বেলায় পর্যাপ্ত সূর্যের আলো ছিলো।
আবহাওয়া অফিস বলছে, আজ মঙ্গলবারও রাতের তাপমাত্রা বাড়তে পারে। তবে পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকায় আগামীকাল বুধবার (৩১ জানুয়ারি) দিনের তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি। তবে রাতে তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল বলেন, ‘এখন থেকে শৈত্যপ্রবাহের এলাকা প্রতিদিনই কমবে। আগামী কিছুদিন দেশের কোনো কোনো অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে দু-এক জায়গায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় দিনের বেলা শীতের অনুভূতি বেশি থাকবে। তবে রাতে তাপমাত্রা বাড়বে। আগামী কয়েক দিন এমন চলতে পারে।’
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাতে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামীকাল ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পরদিন বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিধি আরো বেড়ে ছড়াতে পারে দেশের সাত বিভাগে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, এলাকার ওপর নির্ভর করছে শীত কতদিন থাকবে। ঢাকার দিকে তাপমাত্রা বাড়লেও উত্তরের দিকে খুব একটা বাড়েনি। স্বাভাবিকভাবে ঢাকায় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শীত থাকে। উত্তরের দিকে হয়তো আর কিছুটা বেশি থাকবে। কিন্তু তাপমাত্রা বাড়বে।
আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, আজ মঙ্গলবার মধ্যরাতের পর থেকে সকালের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টিপাত বাংলাদেশের খুলনা বিভাগের প্রবেশের আশঙ্কা রয়েছে। এই বৃষ্টি খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করে চট্টগ্রাম বিভাগ দিকে অগ্রসর হতে পারে। আজ মঙ্গলবার সকালে শৈত্যপ্রবাহ হ্রাস পেতে পারে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় পাচারকালে ২০ ব্যারেল জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
