ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

আখেরি মোনাজাতে শেষ ইজতেমার প্রথম পর্ব

ডেস্ক রিপোর্ট
440

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:০২:২৪ এএম
আখেরি মোনাজাতে শেষ ইজতেমার প্রথম পর্ব ফাইল-ফটো

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৬ এ শুরু হওয়া টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে এ পর্বের মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। আরবি, উর্দু ও বাংলা মিলিয়ে তিনি ২২ মিনিট পর ৯টা ২৬ মিনিটে দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল তাবলীগ জামাতের তিন দিনের সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এর আগে ফজরের পর থেকে দলে দলে মুসল্লিরা এসে জড় হন ইজতেমার ময়দানসহ আশপাশের আবাসিক সড়কে। এমনকি ময়দানের আশপাশের আবাসিক বাসা-বাড়ি ছাদেও মুসল্লিরা একত্রিত হয়ে মোনাজাতে অংশ নেন।

এ পর্বের ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতে শরিক হতে শনিবার রাত থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে এসেছেন। তারা ময়দানের আশপাশের এলাকা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া সড়ক, আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল এলাকাসহ আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। এতে ওই সব এলাকায় স্বাভাবিক চলাচলও বন্ধ হয়ে গেছে।

দেখা যায় ঢাকার বিমানবন্দর রোড, আব্দুল্লাহপুর, উত্তরা, টঙ্গী স্টেশন রোড এলাকার সড়কগুলো কানায় কানায় পূর্ণ। এসব সড়কে মিলিত হওয়া মুসল্লিরাও মোনাজাতে অংশ নেন। অশ্রুসিক্ত নয়নে নিজের ও দেশবাসীর কল্যাণকামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়ে আখেরি মোনাজাত হবে ১১ ফেব্রুয়ারি।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ