ভারতে ফ্লাইওভার থেকে নিচে পড়লো যাত্রীবাহী বাস, হতাহত ৪৫
ডেস্ক রিপোর্ট
397
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪ | ০৫:০৪:৫৩ এএম
ফাইল-ফটো
ভারতের উড়িষ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে একটি বাস নিচে পড়ে এক নারীসহ পাঁচজন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। খবর ভারতীয় সংবাদসংস্থা এএনআইয়ের।
পুলিশ সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দুর্ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।
চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে তোলার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন করেছেন নবীন। নিজের এক্স (আগের নাম টুইটার) হ্যান্ডলে তিনি লিখেছেন, জাজপুর জেলার বারবাটি এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি ব্যথিত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এ ছাড়াও, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। খবর পেয়েই পুলিশ এবং ফায়ার সার্ভিস বারবাটি সেতুর কাছে পৌঁছে যায়। শুরু হয় উদ্ধারের কাজ। আহতদের ১০টি অ্যাম্বুলেন্সে স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
