ভোলা রবিবার
০৭ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ,বড় দলের ভোট বর্জনে ভোট পড়েছে কম

ডেস্ক রিপোর্ট
386

প্রকাশিত: ২২ মে ২০২৪ | ০৪:০৫:৪১ এএম
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ,বড় দলের ভোট বর্জনে ভোট পড়েছে কম ফাইল-ফটো

বড় দল ভোট বর্জন করে ভোটদানে নিরুৎসাহিত করায় উপজেলা নির্বাচনে জনগণ ভোট দিতে আসছেন না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন সিইসি।

সিইসি বলেছেন, একটি বড় দল ভোট বর্জন করে ভোটদানে নিরুৎসাহিত করায় উপজেলা নির্বাচনে জনগণ ভোট দিতে আসছেন না। এটা রাজনৈতিক সংকট। আশা করি, আগামীতে এই সংকট কাটিয়ে ওঠবে।
সিইসি বলেন, আজকে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলা পরিষদে নির্বাচন হয়েছে। তার মধ্যে ব্যালট পেপারে ১৩২টি আর ইভিএমের মাধ্যমে ২৪টিতে ভোট হয়েছে। নির্বাচনে সহিংসতা ঘটেনি, দু'একটা হাতাহাতির ঘটনা ঘটেছে। সেখানে আহত হয়ে এক বা দুইজন হসপিটালে ভর্তি হয়েছেন। কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচন ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ৩০ শতাংশের ওপরে হতে পারে। তবে একেবারে নির্ভুল তথ্য বুধবার পাওয়া যাবে।

প্রথম ধাপে বলেছিলেন ধান কাটা ও বৈরি আবহাওয়ার কারণ ভোট ৩৬ শতাংশ পড়েছে। এই ধাপে আরও কম পড়ার কারণ কি- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ব্যক্তিগতভাবে ৩০ শতাংশ ভোটকে কখনওই উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল (বিএনপি) তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে। পাশাপাশি জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করেছে। যেকোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের চেষ্টা হতে পারে। তবে ভোট নিয়ে কোনো সংকট নেই। সংকট হচ্ছে রাজনীতিতে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ