জরুরি অবতরণ করা ইসরায়েলি বিমানে জ্বালানি দেয়নি তুরস্কের কর্মীরা
ডেস্ক রিপোর্ট
392
প্রকাশিত: ০১ জুলাই ২০২৪ | ০৪:০৭:০৩ এএম
ফাইল-ফটো
ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা এল আল জানিয়েছে, তাদের একটি বিমান তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল। তবে, বিমানবন্দরের কর্মীরা ওই বিমানে জ্বালানি দিতে অস্বীকৃতি জানায়।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলে ফেরার আগে আন্তালিয়া বিমানবন্দরের কর্মীরা ফ্লাইট এলওয়াই৫১০২-তে জ্বালানি দিতে রাজি হয়নি।
তারপর, বিমানের ক্যাপ্টেন বাধ্য হয়ে বিমানটি গ্রিসের রোডসের উদ্দেশ্যে নিয়ে যান। সেখানে জ্বালানি নেওয়ার পর বিমানটি ইসরায়েলে ফিরে আসে।
এক তুর্কি কূটনীতিক সূত্র জানিয়েছে, ইসরায়েলি বিমানটিকে একটি জরুরি মেডিকেল পরিস্থিতির কারণে অবতরণ করতে দেওয়া হয়েছিল।
কূটনীতিক সূত্রটি বার্তাসংস্থা এএফপিকে জানায়, মানবিক কারণে তারা বিমানে জ্বালানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে, প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বিমানের ক্যাপ্টেন নিজ উদ্যোগে বিমানটি নিয়ে উড়াল দেন।
সূত্রটি আরও বলেছে, মানবিক কারণে জ্বালানি দেওয়া হতো, তবে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ক্যাপ্টেন নিজ ইচ্ছায় বিমানটি নিয়ে চলে যান।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার কারণে তুরস্ক ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক তীব্র অবনতি ঘটেছে। তুরস্ক ঘোষণা দিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত থাকবে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
