ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

বাতিল হচ্ছে না নিয়োগ পরীক্ষা,পিএসসির প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি

ডেস্ক রিপোর্ট
363

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:০৯:২৯ এএম
বাতিল হচ্ছে না নিয়োগ পরীক্ষা,পিএসসির প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি ফাইল-ফটো

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে কয়েকটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠলেও তদন্তে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই কোনো নিয়োগ পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়নি।তদন্ত শেষে পিএসসির গঠিত কমিটি যে প্রতিবেদন তৈরি করেছে, তাতে সুনির্দিষ্ট কোনো পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করেছে। পিএসসির একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

বিষয়টি পিএসসির সবশেষ সভায় প্রাথমিক আলোচনা হয়েছে জানিয়ে কমিশনের একজন সদস্য জানান, তদন্ত কমিটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রশ্নফাঁসের অভিযোগ খতিয়ে দেখেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পরীক্ষক, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। কোনো পরীক্ষার প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায়নি।প্রতিবেদন খুব দ্রুত সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জানা যায়, পিএসসির অধীনে অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি, লিখিতসহ গত ১২ বছরে গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নফাঁস করেছে কয়েকটি চক্র বলে সংবাদ প্রচার করে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। একই সময়ে অনুষ্ঠিত পরীক্ষাগুলো বাতিলের দাবিও তোলেন অনেকে।

প্রচারিত সংবাদের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পিএসসি। কমিটির আহ্বায়ক কমিশনের যুগ্মসচিব আবদুল আলীম খান। এতে সদস্য হিসেবে রয়েছেন পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা। সদস্যসচিব পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হক। কমিটি তাদের তদন্তের কাজ শেষ করেছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ