দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলের আট সেনা নিহত
ডেস্ক রিপোর্ট
333
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৪ | ০৫:১০:৩৫ এএম
ফাইল-ফটো
দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আটজন সেনা নিহত হয়েছে। আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে।খবরে বলা হয়েছে, তারা হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ইগোজ কমান্ডো ইউনিটের তিনজন এবং গোলানী ব্রিগেডের দুজন রয়েছেন।
আইডিএফ জানিয়েছে, নিহত সেনারা হলেন ক্যাপ্টেন হারেল ইটিঙ্গার (২৩), ক্যাপ্টেন ইটাই আরিয়েল গিয়াত (২৩), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াম বারজিলাই (২২), সার্জেন্ট ফার্স্ট ক্লাস ওর মেনজুর (২১), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নাজার ইটকিন (২১), স্টাফ সার্জেন্ট আলমকেন তেরেফ (২১) এবং স্টাফ সার্জেন্ট ইডো ব্রয়ার (২১)।ইগোজ কমান্ডোর সদস্যরা হিজবুল্লাহর যোদ্ধাদের সাথে একটি গ্রামে তীব্র যুদ্ধে নিহত হন। সেখানে তাদের সাথে ক্যাপ্টেন ইটান ইটঝাক ওস্টারও মৃত্যুবরণ করেন।
এছাড়াও, এই সংঘর্ষে একজন অফিসার ও চারজন সেনা গুরুতর আহত হয়েছেন। অন্য একটি ঘটনায়, গোলানী ব্রিগেডের দুই গোয়েন্দা ইউনিটের সদস্য নিহত হন এবং আরও একজন সেনা গুরুতর আহত হন। আরেকটি ঘটনায় গোলানী ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের একজন চিকিৎসাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
