ভোলা বৃহস্পতিবার
০৫ নভেম্বর ২০২৬
১১ অক্টোবর ২০২৬

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোন দলের নয় - আলহাজ্ব গোলাম নবী আলমগীর


নিজস্ব প্রতিবেদক
130

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫ | ০৮:১১:৫২ পিএম
ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোন দলের নয় - আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোন দলের নয় - আলহাজ্ব গোলাম নবী আলমগীর



মোঃ মোস্তাফিজুর রহমান : ভোলায় (শনিবার ৮ই) নভেম্বর ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোন দলের নয়, এ প্রেসক্লাব আমার বড় ভাই প্রতিষ্ঠা করেছে সাংবাদিকদের জন্য। এখানে সাংবাদিকদের-ই আড্ডা হবে, সাংবাদিকরাই জমজমাট করে তুলবে বলে মন্তব্য করেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যতে ভোলা সদর-১ আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, ভোলার সাংবাদিকদের প্রয়োজনে যে কোন সময় তাদের পাশে থাকবো।ভোলার উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোলার ৪ জন আমরা সংসদে যাব ইনশাআল্লাহ। এ ছাড়া আন্দালিব রহমান পার্থ, আমিনুল হক, সাইফুল ইসলাম নিরব তারাও ঢাকা থেকে এমপি হয়ে সংসদে যাবেন। আমরা তো সবাই ভোলার কথাই বলবো, ভোলার উন্নয়নের কথাই বলবো। গোলাম নবী আলমগীর আরো বলেন, আন্দালিব রহমান পার্থের সাথে আমার ভাল সম্পর্ক, তার বাবার সাথে ও ভাল সম্পর্ক ছিল। পার্থ ও আমার ভাইয়ের ছেলের মত তিনি ঢাকা থেকে এমপি হলেও জন্মস্থানের উন্নয়নের কথাও বলবেন সংসদে।ভোলা-বরিশাল ব্রীজের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে এ ব্রীজ হবেই ইনশাআল্লাহ। তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ আমিরুল ইসলাম বাছেত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরন, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক ফজলর রহমান বাচ্ছু মোল্লা, আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বশির হাওলাদার, এ্যাডভোকেট সালাউদ্দিন হাওলাদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, আলতাজের রহমান কলেজ এর সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরী, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের শেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, এ্যাডভোকেট মোঃ ইউসুফ, এ্যাডভোকেট জাবেদ ইকবাল, এ্যাডভোকেট আরিফুর রহমান, এ্যাডভোকেট তোয়াহা, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক নুরনবী তালুকদার, সাংবাদিক এম এ বারী, ওমর ফারুক, নেয়ামত উল্লাহ্, মনির সজল, আলামিন শাহরিয়ার, ইউনুছ শরীফ, আফজাল হোসেন, নাসির লিটন, শিমুল চৌধুরী, শহীদ তালুকদার প্রমুখ।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন  এমপি
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

২২ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই-  স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন

২২ অক্টোবর ২০২৬

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ

১১ অক্টোবর ২০২৬

ভোলাদর্পণ