ভোলা বৃহস্পতিবার
০৫ নভেম্বর ২০২৬
১১ অক্টোবর ২০২৬

ভোলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
134

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ | ০৭:১২:৪৯ পিএম
ভোলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়  দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত



মোঃ মোস্তাফিজুর রহমান ইয়ামিন: গত (৭ডিসেম্বর) রোববার রাত ৮টায় সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ দোয়া অনুষ্ঠিত হয়।চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন মাতাব্বরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা-১ আসনে মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর। আরও বক্তব্য দেন বিএনপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, জিয়া পরিষদের আহ্বায়ক নুরনবী তালুকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন, চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহ্, ভোলা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ টিটু, শ্রমিক দলের সদর উপজেলার সদস্য সচিব মো. বিপ্লব প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, শেখ হাসিনার সময়ে খালেদা জিয়া সঠিক চিকিৎসা পেলে আজ তিনি এতটা অসুস্থ হতেন না। বিনা চিকিৎসায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে রেখেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সেখান থেকেই সঠিক চিকিৎসা না পাওয়াতে আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এতোটা অসুস্থ হয়ে পড়েছেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আবদুল্লাহ। দোয়া অনুষ্ঠান শেষে শান্তিরহাট বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন গোলাম নবী আলমগীর। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন  এমপি
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

২২ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই-  স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন

২২ অক্টোবর ২০২৬

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ

১১ অক্টোবর ২০২৬

ভোলাদর্পণ