ভোলায় জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
122
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬ | ১১:০১:৫৪ পিএম
ভোলায় জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
লাল সূর্য প্রতিবেদক : ভোলায়-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম বলেছেন, “জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দিন দিন আরও দৃঢ় হচ্ছে। কারণ জামায়াতের কথা ও কাজে কোনো অমিল নেই।” বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ভোলা শহরে জামায়াতে ইসলামীর আয়োজিত বিশাল নির্বাচনী মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ভোলাবাসীর এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসাই প্রমাণ করে আগামী দিনে আল্লাহর ইচ্ছায় জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আল্লাহ যদি আমাদের বিজয় দান করেন, তাহলে ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং লুটতরাজ ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে আমরা অগ্রণী ভূমিকা রাখবো।”
তিনি আরও বলেন, “আজ আপনারা যে বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করছেন, আগামী ১২ তারিখ নিজ নিজ উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সেই আনন্দকে বাস্তবে রূপ দেবেন।”
এর আগে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী মিছিলটি ভোলা শহরের হাটখোলা মসজিদের সামনে থেকে শুরু হয়ে বরিশাল দালান, বাংলা স্কুল মোড় ও নতুন বাজার প্রদক্ষিণ করে পুনরায় হাটখোলা মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক মাস্টার নুরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন, জেলা মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা কামাল হোসেন, পৌর আমির জামাল উদ্দিন, জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান, বিডিপির জেলা সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস সুমন, এলডিপির সভাপতি বশির আহমেদ, এনসিপির জেলা সিনিয়র সদস্য সচিব মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মিছিল ও সমাবেশে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
২২ অক্টোবর ২০২৬
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন
২২ অক্টোবর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
১১ অক্টোবর ২০২৬
