জামায়াতে ইসলামী কখনও নদী ভাঙন, করোনা, ঝড়, দুর্যোগ ও দানসহ কোন মানুষের উপকারে নেই ---ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
নিজস্ব প্রতিবেদক
124
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০২:০৫ এএম
জামায়াতে ইসলামী কখনও নদী ভাঙন, করোনা, ঝড়, দুর্যোগ ও দানসহ কোন মানুষের উপকারে নেই ---ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
লাল সূর্য প্রতিবেদক : ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ১৭ বছর পর সুযোগ এসেছে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার। এবং একটা ভোট প্রদান করার। আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিবেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, জামায়াতে ইসলামী কখনও নদী ভাঙন, করোনা, ঝড়, দুর্যোগ ও দানসহ কোন মানুষের উপকারে আসেন। তাদের কোন নেতাকে দেখা যায়নি। তারা মানুষের কোন উপকারে আসেন। কোন মামলায় দেখা যায়নি, এখন নির্বাচন আসছে তাদের দেখা যাচ্ছে ভোট চাইতে।
তিনি আরও বলেন, আগামীতে তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, নদী ভাঙন ও রাস্তা-ঘাট করা হবে।
ধনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম লাবুর সভাপিতত্বে এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুন অর রিশদ ট্রুম্যান, সদস্য সিচব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ প্রমূখ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
২২ অক্টোবর ২০২৬
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন
২২ অক্টোবর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
১১ অক্টোবর ২০২৬
