ভোলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ চাই-- ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
নিজস্ব প্রতিবেদক
113
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:১৩ পিএম
ভোলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ চাই-- ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
লাল সূর্য প্রতিবেদক : আজ রবিবার (১ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার সময় ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়ন হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।বিগত আওয়ামী লীগ আমরে ভোলায় উন্নয়নের নামে শুধু লুটপাট করেছে। মানুষের ভাগ্য উন্নয়ন হয়নি। এখানে আত্মীয়-তন্ত্র ছাড়া আর কিছু দেখেনি মানুষ। রাস্তা, ঘাট, পুল, কালভার্ট, গ্রামীণ অবকাঠামোগুলোর জীর্ণ দশার উন্নতি করেনি।বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে অবহলিত জনপদ গ্যাস সমৃদ্ধ ভোলার দৃশ্যপট পাল্টে দেবো। রবিবার (১ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার সময় ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়ন হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
পার্থ বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে বিজয়ী করে আপনারা যেমন ঠকেননি, তেমনি তারেক রহমানকে ভোট দিয়ে বিজয়ী করেও বাংলাদেশ ঠকবে না। তারেক রহমান শুধু দেশবাসীকে নিয়েই ভাবেন। জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের সংগ্রাম করেন। তার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা ও দারির্দ্যমুক্ত এক সুখি-সমৃদ্ধ বাংলাদেশ।ইউনিয়ন বিএনপির সভাপতি এ রাজ্জাকুল হায়দার মিলনের সভাপতিত্বে বিএনপি ও বিজেপি যৌথভাবে আয়োজিত জনসভায় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসূল আলম, জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর নুরননবী, উপজেলা বিজেপির সভাপতি আব্দুল জলীল, সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, উপজেলা যুবদলের সাধারন স¤পাদক মোঃ বিল্লাল হোসেনসহ উত্তর দিঘলদী ইউনিয়নে দল দু’টির নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
২২ অক্টোবর ২০২৬
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন
২২ অক্টোবর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
১১ অক্টোবর ২০২৬
