দুর্গম ভোটকেন্দ্রে থাকবে বিশেষ জলযান ও হেলিকপ্টার - নৌবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
83
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০২:৫০ পিএম
দুর্গম ভোটকেন্দ্রে থাকবে বিশেষ জলযান ও হেলিকপ্টার - নৌবাহিনী প্রধান
লাল সূর্য প্রতিবেদক : ভোলা রোববার (৮ ফেব্রুয়ারি) দুর্গম ও বিচ্ছিন্ন এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ জলযান ও হেলিকপ্টার মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ রোববার (৮ ফেব্রুয়ারি) (ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি)। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। রোববার দুপুরে ভোলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এডমিরাল এম নাজমুল হাসান জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ভোটগ্রহণ শুরু থেকে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত নৌবাহিনী দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণমাধ্যমেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সহযোগিতা করবে-এমন প্রত্যাশা নৌবাহিনীর। এর আগে নৌবাহিনী প্রধান ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ সময় ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার এবং বিভিন্ন বাহিনী ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
