ভোলা শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬
২৮ মার্চ ২০২৬

বিশাল বহর নিয়ে আওয়ামী লীগের পার্টি অফিসে সোহেল তাজ

ডেস্ক রিপোর্ট
500

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ | ১০:০৮:২৯ এএম
বিশাল বহর নিয়ে আওয়ামী লীগের পার্টি অফিসে সোহেল তাজ ফাইল-ফটো

রাজনীতিতে ফিরে আসার গুঞ্জনের মধ্যে শতাধিক সমর্থক নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হাজির হলেন সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার রাতে ঢাকার ধানমণ্ডির ওই কার্যালয়ে যান তিনি। সেখানে সভাপতিমণ্ডলীর কক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপও করেন তিনি। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কি না- জানতে চাইলে সোহেল তাজ বলেন, “রাজনৈতিক পরিবারেই আমার জন্ম। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ। আমি রাজনীতির বাইরে ছিলাম না কোনো সময়ই। “মাঝখানে কিছুদিন ব্যক্তিগত কাজে ছিলাম। এখন পার্টি অফিসে আসছি, নিয়মিত আসার চেষ্টা করব।” মুক্তিযুদ্ধকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০৮ সালে প্রথম নির্বাচনে অংশ নিয়েই সংসদ সদস্য হয়েছিলেন। পরে তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও করেন শেখ হাসিনা। তবে পাঁচ মাস পরই পদত্যাগ করেন সোহেল তাজ। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। তারপর রাজনীতি থেকেই বিচ্ছিন্ন হয়ে যান তিনি। তার সংসদীয় আসনে (গাজীপুর-৪) এখন সংসদ সদস্য তারই বোন সিমিন হোসেন রিমি। আওয়ামী লীগের সঙ্গে নিজের রক্তের সম্পর্কের কথা তুলে ধরে সোহেল তাজ বলেন, “বরাবরই বলে আসছি, যদি দলের প্রয়োজন হয়, যদি ডাক পড়ে, আমি কাজ করতে প্রস্তুত আছি। “আমার যদি ডাক পড়ে, আমি সাড়া দেব। আমি আবার রাজপথে থাকব। ২০০১ সালে বিএনপি জায়ামাত-জোট সরকারের সময় যেমন ছিলাম, ঠিক সেভাবেই থাকব। আমি সে অবস্থানেই আছি।” সোহেল তাজের বোন মেহজাবিন আহমেদ এই মাসেই এক ফেইসবুক পোস্টে লিখেছিলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয় শেখ হাসিনা! বাংলাদেশ চিরজীবী হোক।”

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় আজ সফরে আসছেন  স্পিকার
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার

১৬ এপ্রিল ২০২৬

ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

১২ এপ্রিল ২০২৬

ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে
ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে

১২ এপ্রিল ২০২৬

স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ

২৯ মার্চ ২০২৬

স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ

২৯ মার্চ ২০২৬

জাতীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর মৃত্যুতে ‘দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্যর’ পরিবারের শোক প্রকাশ
জাতীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর মৃত্যুতে ‘দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্যর’ পরিবারের শোক প্রকাশ

২৮ মার্চ ২০২৬

ভোলাদর্পণ