ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

ভোলার প্রাণিসম্পদ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম, মুরগির ও মাংস বিক্রি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
35

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:০২:৩১ পিএম
ভোলার প্রাণিসম্পদ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম, মুরগির ও মাংস বিক্রি হচ্ছে ভোলায় সুলভ মূল্যে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: বেলাল হোসেন

লাল সূর্য প্রতিবেদক : ভোলায় আমিষেই শক্তি আমিষেই মুক্তি এই শ্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের নাগালের মধ্যে আমিষজাতীয় খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে সূলভমূল্যে দুধ, ডিম ও মুরগীর মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রাণিসম্পদ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণেএই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: বেলাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহীন মাহমুদ, ভোলা জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান খোকন, খামারি বিপ্লবসহ আরো খামারি উপস্থিত ছিলেন।

এ কর্মসূচি পুরো রমজান মাস ধরে চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এসময় জেলা প্রশাসক মো: বেলাল হোসেন বলেন, প্রান্তিক মানুষের জীবনমান সহজ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে উদ্যাগ নিয়েছে তা প্রশংসনীয় উদ্যাগ।

এর কার্যক্রমের অংশ হিসাবে ভোলাতে ভ্রামমান ব্যানের মাধ্যমে সুলভ মূল্যে দুই লক্ষ পিচ ডিম, দুই হাজার কেজি মুরগীর মাংস ও দুই হাজার লিটার দুধ সুলভ মূল্য প্রান্তিক মানুষের মাঝে বিক্রি করা হবে। এর মাধ্যমে বাজারের উপরে চাপ কমে আসবে। সকল শ্রেণীর মানুষ সুলভমূল্য আমিষের চাহিদা পূরণ করতে পারবে।

তিনি আরো বলেন, রমজান মাসে সাধারণ মানুষের সুবিধার্থে সরকার ও জেলা প্রশাসনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, রমজান মাসজুড়ে নির্ধারিত স্থানে এই সুলভ মূল্যের বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের ওপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। কবে ক্রেতাদের দাম নিয়ে ছিলো মিশ্রু প্রতিক্রিয়া।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ