ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৯ মার্চ ২০২৬

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল ও বদর দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক
38

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ | ১১:০৩:৪৫ পিএম
ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে  ইফতার মাহফিল ও বদর দিবস পালিত ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল ও বদর দিবস পালিত



লাল সূর্য প্রতিবেদক : ভোলায় ১৭ রমজান, ঐতিহাসিক বদর যুদ্ধ দিবস। ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের গুরুত্ব অপরিসীম। মাত্র ৩১৩ জন মুজাহিদ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম সহস্রাধিক কাফের সৈন্যের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছিলেন। আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলাম পৃথিবীর বুকে এই যুদ্ধের মাধ্যমে সু প্রতিষ্ঠিত হয়েছিল।এই উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ভোলা বোডিং মসজিদে তারবিয়াত এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

জেলা আমির অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির এবং দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ভোলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাওলানা নাসির আহমেদ।

 

জেলা নায়েবে আমির মাওলানা মাকসুদুল্লাহ আমিনীর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ইসলামী ঐক্য আন্দোলন নেতা অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, নায়েবে আমির মাওলানা মীর বেলায়েত হোসেন, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মাসুদুর রহমান, মাওলানা সাইফুল্লাহ খান প্রমুখ। দরসে কোরআন পেশ করেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোলাদর্পণ ও লাল সূর্যের সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ সহ প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ সওকাত হোসেন বলেন, তথাকথিত পাশ্চাত্যের গণতন্ত্র কিম্বা সশস্ত্র পদ্ধতিতে কখনো কোন দেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। ইসলাম প্রতিষ্ঠার পথ হচ্ছে সাধারণ জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রাম সর্বোপরি গণঅভ্যুত্থানের মাধ্যমে ইসলামী বিপ্লব সংঘটিত হতে পারে। তিনি বলেন ইসলামি ঐক্য আন্দোলন সেই লক্ষ্যে সেই পথে কাজ করছে। একদিকে কর্মী সমর্থকদের ইসলামি প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহর বিধান পালন করা এবং সামাজিক ও রাজনৈতিকভাবে যে সমস্ত অন্যায় অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার কাজ এ সংগঠন অব্যাহত রেখেছে।

 

প্রধান আলোচক প্রফেসর মাওলানা নাসির আহমেদ বলেন, আমাদেরকে পবিত্র কোরআন বুঝতে হবে এবং কোরআনের নির্দেশনা অনুযায়ী নিজেদের জীবন গড়ে তুলতে হবে। অন্যান্য আলোচকগণ বদরের যুদ্ধের ইতিহাস এবং ইসলামের বিভিন্ন দিকনির্দেশনা উল্লেখ করে সবাইকে ব্যক্তি জীবন ও সমাজ জীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠার জন্য সক্রিয় হওয়ার আহ্বান জানান।

 

পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান।

 

 


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

০২ মে ২০২৬

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

ভোলায় আজ সফরে আসছেন  স্পিকার
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার

১৬ এপ্রিল ২০২৬

ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

১২ এপ্রিল ২০২৬

ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে
ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে

১২ এপ্রিল ২০২৬

স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ

২৯ মার্চ ২০২৬

ভোলাদর্পণ