ভোলায় ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
87
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ | ১১:০৩:০১ এএম
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা
লাল সূর্য প্রতিবেদক : ভোলায় শনিবার (১৪ মার্চ) ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও ভোলা পৌরসভার যৌথ উদ্যোগে সকালে বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি এবং বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী পিন্টু বেপারী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এসময় জেলা প্রশাসক শহরের পরিবেশগত সমস্যার কথা তুলে ধরে বলেন, শহরের ভেতর দিয়ে প্রবাহিত খাল ও ড্রেনগুলোতে মানুষের ফেলা ময়লা-আবর্জনা ও তেলের আস্তরণ মশার বংশবৃদ্ধির প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। এই সংকট উত্তরণে তিনি প্রতিটি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, যেমন-মসজিদ ও মন্দিরের মাধ্যমে এবং স্থানীয় মিডিয়া ও মাইকিংয়ের সাহায্যে ব্যাপক প্রচারণার আহ্বান জানান।
সভায় বক্তারা আসন্ন মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষকে সচেতন করার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
