ভোলায় পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
86
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ | ১২:০৩:৪৪ পিএম
ভোলায় পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
লাল সূর্য প্রতিবেদক :পবিত্র রমজানুল মোবারকের মহিমা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে শুক্রবার (১৩ই মার্চ) ভোলা জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
একই সাথে জেলা পুলিশ লাইন্সের পাশাপাশি ভোলা জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও কোর্টে কর্মরত সকল পুলিশ সদস্যদের জন্যও পৃথকভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং পুলিশ বাহিনীর সকল সদস্যের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্সের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পারস্পরিক সৌহার্দ্য ত্যাগের মহিমাকে আরও উজ্জ্বল করে তুলেছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
