ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
87
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ | ০৯:০৩:২২ পিএম
ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ
লাল সূর্য প্রতিবেদক : ভোলা রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিটের দায়িত্ব গ্রহণ করলেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার সকালে শহরের নতুনবাজারস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে পৌঁছলে নতুন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খাঁন এর হাতে ফুলের তোরা দেয়ার মাধ্যমে নবাগত কমিটিকে বরণ করে নেন মুক্তিযোদ্ধারা। নতুন নেতৃত্ব জেলা কমান্ডারের কার্যালয়ে প্রবেশ করেই কার্যালয় পরিদর্শন শেষে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন।
পরিচিতি সভায় নতুন আহবায়ক শফিউর রহমান কিরণ বলেন, আমারা যেমন ১৯৭১ সালে সংগ্রামের বিনিময়ে দেশটাকে শত্রুমুক্ত করেছি, ঠিক তেমনি করেই এখন আমাদের প্রিয় দেশটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমারা কিছু নিতে আসিনি বরং মুক্তিযোদ্ধাদের সম্মান অটুট রেখে দুস্থ, অসহায়, মুক্তিযোদ্ধাদের সহায়তা করাই হবে আমাদের প্রধান কাজ। পরিচিতি সভা শেষে সকল মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান ও পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এ সময় যুগ্ম আহবায়ক কেফায়েত উল্লাহ নজিব, সদস্য মোঃ আচমত আলী মিয়া, সিরাজ উদ্দিন শিকদার, আফম নুরুল আমিন (শাহজাহান), আব্দুস শহিদ মিয়া, আমির হোসেন বাচ্চু, মোঃ ছাদেক, মোঃ নু-ই আলম ও শেখ নুরুল ইসলাম এবং সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহামুদ ও সদর থানা কমান্ডার মোঃ অহিদ সহ বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধাগণ এবং মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০২ সেপ্টেম্বর ২০২৬
