ভোলায় রমজানের মানবিক উদ্যোগ : আলীনগর ইউনিয়নের আরিফকে গাড়ি উপহার দিল জামায়াতে ইসলামী
নিজস্ব প্রতিবেদক
37
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ | ১০:০৩:৪৪ পিএম
ভোলায় রমজানের মানবিক উদ্যোগ : আলীনগর ইউনিয়নের আরিফকে গাড়ি উপহার দিল জামায়াতে ইসলামী
লাল সূর্য প্রতিবেদক : পবিত্র মাহে রমজানের ২৬তম দিনে মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভোলা জেলার আলীনগর ইউনিয়নের বাসিন্দা মোঃ আরিফকে একটি গাড়ি উপহার প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের কল্যাণে যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো এবং উৎসাহিত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
গাড়ি পেয়ে মোঃ আরিফ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে যে সম্মান ও সহযোগিতা করেছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই উপহার আমাকে মানুষের জন্য আরও বেশি কাজ করার অনুপ্রেরণা দেবে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
এ বিষয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মোঃ রিপন বলেন,“সমাজসেবায় যারা এগিয়ে আসেন তাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। মোঃ আরিফ দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাকে এই উপহার প্রদান করা হয়েছে যেন তিনি আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সমাজের জন্য কাজ করতে পারেন।”
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর-১ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, উপজেলা আমির মাওলানা মোঃ কামাল হোসেন, ভোলা পৌরসভার আমির মোঃ জামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার
১৬ এপ্রিল ২০২৬
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ এপ্রিল ২০২৬
ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে
১২ এপ্রিল ২০২৬
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
২৯ মার্চ ২০২৬
