ভোলা বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
53

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ | ০৪:০৩:৪১ পিএম
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লাল সূর্য প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে আজ ২৬শে মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় ভোলা জেলার গজনবী স্টেডিয়ামে এক বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এরপর জাতীয় সংগীতের সুরলহরীর সাথে জাতীয় পতাকা উত্তোলন, রঙিন বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন ভোলার জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান। একই সাথে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়। 

কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, জেলা কারাগার, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউট, সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন। মনোজ্ঞ এই কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারী শ্রেষ্ঠ দলগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।ভোলা জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রথম স্থান অধিকারী আমেনা বেগম (জুঁই) ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহিম, ডিআইও-১, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, আর আই (পুলিশ লাইন্স), কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বরেণ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে, বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ