ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
25
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ | ১০:০৩:৩৭ পিএম
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
লাল সূর্য প্রতিবেদক : ভোলায় আজ (২৬ মার্চ বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ভোলার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা,বীরশ্রেষ্ঠ পরিবার ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননায় এক বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে অতিথিদের সংবর্ধনা জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
এছাড়া, স্বাবলম্বীকরণের অংশ হিসেবে সেলাই মেশিনসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাদের পরিবারের অপরিসীম ত্যাগ ও অবদানের কথা তুলে ধরা হয়।
পরিশেষে, বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
