ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
13
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬ | ০৭:০৪:৫৩ পিএম
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
ষ্টাফ রিপোর্টার : ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরিফ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতাল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক আরিফ জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার এলাকার নসু হাওলাদারের ছেলে। তিনি হাসপাতাল সংলগ্ন এলাকার একটি বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা। কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। গতকাল সকালে পানি আনতে ভবনের নিচে যান। এসময় অভিযুক্ত আরিফ তাকে দ্রুত ডাক্তার দেখিয়ে দেবেন বলে হাসপাতালের তৃতীয় তলায় নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করেন বলে জানান ভুক্তভোগী ওই নারী।
এ বিষয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, ওই নারী একটি মারামারির ঘটনায় আহত হয়ে ২-৩ দিন আগে হাসপাতালে ভর্তি হন। আজকের ঘটনাটি দুঃখজনক। অভিযুক্ত যুবককে পুলিশে দেওয়া হয়েছে। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে আমরা থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় পাচারকালে ২০ ব্যারেল জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
