ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
2
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ | ১২:০৪:৪৮ এএম
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ আব্দুর রহমান হেলাল : আসন্ন ২০২৬ সালের দাখিল পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোলার দারুল হাদিস কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা পরিদর্শকদের নিয়ে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় ভোলা-১ কেন্দ্র (কোড: ৫৫৩)-এর হল সচিব আলহাজ্ব মোবাশ্বিরুল হক নাঈম বলেন, “নকলমুক্ত পরীক্ষা আয়োজন আমাদের সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তিনি সকল পরিদর্শককে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারী শিক্ষক ও পরিদর্শকরা পরীক্ষার সময় শৃঙ্খলা বজায় রাখা, পরীক্ষার্থীদের প্রতি সহনশীল আচরণ নিশ্চিত করা এবং নকল প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন।
এসময় কয়েকজন শিক্ষক পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রতিটি কক্ষে পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি স্বস্তিদায়ক পরিবেশ পরীক্ষার্থীদের ভালো ফলাফলে সহায়ক ভূমিকা রাখে।
সভায় ভোলা-১ কেন্দ্রের আওতাধীন ২৬টি মাদ্রাসার প্রায় ১৬০-১৬৫ জন শিক্ষক ও পরীক্ষা পরিদর্শক উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে মোঃ বনি আমিন, মোঃ আব্দুর রহমান, মোঃ মোশারফ হোসেন, ইসরাত জাহান, মোঃ মফিজুল ইসলাম, হাসনাইন আহমেদ এবং মোহাম্মদ ইব্রাহিমসহ অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, চলতি বছরের দাখিল পরীক্ষায় ভোলা-১ কেন্দ্র দারুল হাদিস কামিল মাদ্রাসায় মোট ৭৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ৩৩৩ জন ছাত্র এবং ৪১৩ জন ছাত্রী। এছাড়া ১৭৫ জন আংশিক পরীক্ষার্থীও পরীক্ষায় অংশ নেবে, যাদের মধ্যে ছাত্র ৮৮ জন এবং ছাত্রী ৮৭ জন।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও কঠোর তদারকির মাধ্যমে এবারের দাখিল পরীক্ষা একটি আদর্শ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
