চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক
22
প্রকাশিত: ০২ মে ২০২৬ | ০৬:০৫:৫৫ এএম
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
লাল সূর্য প্রতিবেদক : ভোলায় চ্যানেল ওয়ানের পূনর্যাত্রায় ভোলা প্রেসক্লাবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের মিলনমেলায় পরিণত হয়েছে। সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি), এনসিপি, এলডিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সোমবার ভোলা প্রেসক্লাবের হলরুমে দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির মহিলা নেত্রী খালেদা খানম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, ইয়ারুল আলম লিটন ও মোঃ এনামুল হক, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সুলাইমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন, ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিশনের সভাপতি জুন্নু রায়হান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন গোলদার, এলডিপির সভাপতি বশির আহাম্মদ এবং এনসিপির মহিলা নেত্রী নাসরিন জাহান, এনটিভি অনলাইন ও বাংলাদেশ বেতার এর ভোলা প্রতিনিধি রিয়াজ হোসেন আরিফ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মোঃ হারুন আর রশিদ, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি এম শাহরিয়ার ঝিলন, আজকের ভোলা পত্রিকার প্রতিনিধি মইনুল হোসেন শিবলু, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি বিল্লাল নাফিজ, বিজয় টিভি’র জেলা প্রতিনিধি মোঃ শান্তসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা থিয়েটারের সাধারণ স¤পাদক তালহা তালুকদার বাঁধন।
চ্যানেল ওয়ানের ভোলা জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশু অনুষ্ঠান শেষে সকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামীতে সততা ও নিষ্ঠা সাথে কাজ কারার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা চ্যানেল ওয়ানের অগ্রযাত্রা কামনা করে গণমাধ্যমের উন্নয়ন ও দেশের গণতান্ত্রিক চর্চায় ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। একই সাথে দ্বীপ জেলা ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাক্সক্ষা এবং প্রত্যাশা তুলে ধরেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
