ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
98
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ | ০৮:০৭:৩৩ পিএম
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
লালসূর্য প্রতিবেদক : ভোলার সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস-এর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩ জুলাই) বিকাল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক ভোলাদর্পণ ও লাল সূর্যের সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ,ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটন, সদর উপজেলা এলজিইডি কমকর্তা ফজলুল হক, সদর উপজেলা কৃষি কমকর্তা কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা জিয়াউর রহমান। এছাড়াও সভায় ভোলা জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ভোলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকরাও ভোলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তারা নবাগত ইউএনও-কে ভোলা সদর উপজেলায় স্বাগত জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ভোলা সরকারি কলেজে শিক্ষক শুভ্রদেব সূত্রধরের বিরুদ্ধে এক মুসলিম ছাত্রীরঅনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্তে সত্যতা
১৯ আগস্ট ২০২৬
ভোলা সরকারি কলেজে শিক্ষক শুভ্রদেব সূত্রধরের বিরুদ্ধে এক মুসলিম ছাত্রীরঅনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্তে সত্যতা
১৯ আগস্ট ২০২৬
স্বচ্ছতা ও কর্মীদের নিরলস চেষ্টায় এগিয়ে যাচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা -- বরিশালে কর্মী সম্মেলনে জাকির হোসেন মহিন
২৭ জুলাই ২০২৬
ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
২৭ জুলাই ২০২৬
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
ভোলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
১০ জুলাই ২০২৬
