ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা : আপনাদের কলমের খোঁচায় কারো জীবন কেরিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
নিজস্ব প্রতিবেদক
0
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৯:২৮ এএম
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপিকে ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনু ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিটন সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।
লাল সূর্য প্রতিবেদক : ভোলা (৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আপনাদের কলমের খোঁচায় কারো জীবন কেরিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখাবেন। সাংবাদিকরা ভালো মন্দ লিখবে এটাই যেমন সঠিক তেমনি তাদের এটা ও খেয়াল রাখতে হবে যাতে তাদের লেখনিতে উদ্দ্যেশ্যপ্রনীত না থাকে এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা আপনাদের নৈতিক দ্বায়িত্ব। সেই দ্বায়িত্ব থেকে সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে আমি তাদের কাজে হস্তক্ষেপ করিনি এমনকি করবো না ।আমি ঐ প্যাকট্রিস করতে চাই না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
মন্ত্রী ফ্যাসিস্ট আমলের কথা উল্লেখ্য করে বলেন,আল্লাহ যদি না চায় - তা হলে ২০টি মিডিয়া কিংবা হাজার হাজার পত্রিকা রক্ষা করতে পারবে না তার প্রমান দুই বছর আগে আপনারা দেখেছেন। নির্যাতিত সাংবাদিকবদের কথা উল্ল্যেখ করে বলেন,অনেক সাংবাদিক এখানে আছে যারা হামলা মামলার শিকার হয়েছে। মন্ত্রী ভোলার বিভিন্ন ধরনের উন্নয়ন,স্বাস্থ্য,মাদক নিয়ে কথা বলেন। এক পর্যায় সাংবাদিকরা ভোলা রক্ষায় বালু উত্তোলন বন্ধের বিষয় প্রশ্ন করলে বলেন,এবিষয় জেলা প্রশাসককে বলা হয়েছে। তিনি ব্যবস্থা নিবেন। প্রেসক্লাব সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,জেলা প্রশাসক ডা. শামীম রহমান,পুলিশ সুপার মো: সহিদুল্লাহ কাওছার,বিজেপির সভাপতি আমিরুল আসলাম রতন,জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিজেপির সাধারন সম্পাদক মোঃ মোতাসিন বিল্লাহ, দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য 'র সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ সহ বিভিন্ন পত্রিকা ও টিভির সাংবাদিকরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিটন। সভার শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপিকে ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনু ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিটন সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা : আপনাদের কলমের খোঁচায় কারো জীবন কেরিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
০৫ সেপ্টেম্বর ২০২৬
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
