ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

২৪ ঘণ্টা খোলা থাকবে ঔষুধের দোকান: জাহিদ মালেক

ডেস্ক রিপোর্ট
506

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ | ১১:০৮:২৮ এএম
২৪ ঘণ্টা খোলা থাকবে ঔষুধের দোকান: জাহিদ মালেক ফাইল-ফটো

ঔষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাত ১২টার পর ফার্মেসি বন্ধের কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে দেওয়া হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে তারা কোনো যোগাযোগ ছাড়াই সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী আরও বলেন, অন্য দোকান আর ওষুধের দোকান এক নয়। ওষুধের দোকান বন্ধ থাকবে না খোলা থাকবে, সেটা নির্ধারণ করবে সরকার। এটা সিটি করপোরেশন এখতিয়ারের মধ্যে পড়ে না। তারা এই বিষয়ে যে আদেশ জারি করেছে, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করলে ভালো হতো। কিন্তু তারা সেটা করেননি। আমরা এখনই তাদের সঙ্গে কথা বলছি। তবে আলোচনা যাই হোক ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জাতীয় বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আওতাধীন এলাকায় সব দোকান পাট, শপিং মল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টায় বন্ধ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করতে হবে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ