পরীর পেটের মধ্যে কেউ নড়ে না
ডেস্ক রিপোর্ট
492
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ | ০৫:০৮:২০ পিএম
ফাইল-ফটো
বিনোদন ডেস্ক ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি কিছুদিন আগেই মা হয়েছেন। তার মাতৃত্বের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মূহুর্তেই অভিনন্দনে ভেসে যান মা-ছেলে। ছেলের জন্মের পরের সময়টি ভালোই উপভোগ করছেন এই অভিনেত্রী। এবার তিনি মিস করছেন তার মাতৃত্বকালীন সেই সময়।
যা নিয়ে পরী আজ ২৭ আগস্ট তার ফেসবুক পেজে একটি স্টাটাসও দেন। যেখানে তিনি লিখেন, আমি আমার মাতৃত্বকালীন সময়টিকে খুব মিস করছি। এরপর মন খারাপের ইমোজি দিয়ে তিনি আরও লিখেন, পেটের মধ্যে কেউ নড়ে না,আমার ভাল্লাগে না। এরপর হ্যাশ ট্যাগ দিয়ে স্বামী রাজকে স্মরণ করন পরী। মুহূর্তেই পরীর এই স্ট্যাটাস ভাইরাল হয়ে যায়। ভক্তরাও মন্তব্য বক্সে পরীকে জানাতে থাকেন আবারও ভালোবাসা। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
