বাথটাবের ছবিতে নেট দুনিয়ায় ঝড় তুললেন শ্রাবন্তী
ডেস্ক রিপোর্ট
549
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ | ১২:১০:১৯ পিএম
ফাইল-ফটো
টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। তারকা খ্যাতি পেলেও কাজের বাইরে প্রায়ই শিরোনামে উঠে আসে তার নাম। আবার কখনো সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন মতামত তুলে ধরেও আলোচনার জন্ম দিয়ে থাকেন তিনি। এবার বাথটাবে বসে থাকার কয়েকটি ছবি দিয়ে নতুন করে আলোচনায় এলেন নায়িকা।
মঙ্গলবার (১১ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী। ছবিতে দেখা যায় বাথটাবের পানিতে সবুজ আভা ও ছড়িয়ে রয়েছে গোলাপের পাপড়ি। আর তাতে সেজেগুজে আছেন অভিনেত্রী।
[caption id="attachment_5484" align="alignnone" width="849"]
ফেসবুক-পোস্ট[/caption]
শ্রাবন্তীকে এ সময় গর্জিয়াস কালো স্লিট গাউনে দেখা গেছে। কানে মানানসই হিরার দুল, হাতে চুরি ও আংটি। পোশাকের সঙ্গে মানিয়ে মেকআপ। হাতে গোলাপ নিয়ে তা গালে ঠেকিয়ে বসে রয়েছন। আর প্রিয় নায়িকার এমন ফটোশুটে উত্তাল নেটিজেনরা।
টালি তারকা ক্যাপশনে লিখেছেন, ‘এটা যদি আপনাকে খুশি রাখে তাহলে শান্ত থাকুন।’ তবে হ্যাশট্যাগ দেখে ধারণা করা হচ্ছে কোনো জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্যই এমন ফটোশুট শ্রাবন্তীর।
অভিনেত্রীর এসব ছবিতে ভক্ত-অনুরাগীরা নানা মন্তব্য করছেন। এসবের মধ্যে বেশিরভাগই প্রশংসামূলক। তবে এর আগে অনেকবার ছবি ও ভিডিও পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। কিন্তু এবার আর তা হয়নি।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
