প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি
ডেস্ক রিপোর্ট
479
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২ | ০৬:১০:১৪ এএম
ফাইল-ফটো
ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জে মো. শিহাবউদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক যুবক মো. শিহাবউদ্দিন উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের মল্লিক বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে। প্রাথমিকভাবে সে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ। তিনি জানান, তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।
শুক্রবার (২১ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানানো হবে নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আহসান উল্যাহ জানান, বিল্লাল হোসেনের পুরো পরিবারটিই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া বিভিন্ন সময় শিহাবউদ্দিন আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করে আসছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
