সাইবেরিয়ায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত
ডেস্ক রিপোর্ট
524
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ | ০৪:১০:২৭ এএম
ফাইল-ফটো
আবাসিক ভবনে রুশ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দুই পাইলট নিহত হয়েছে। সাইবেরিয়া অঞ্চলের ইরকুৎস্ক শহরে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে রাশিয়ার দুটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। খবর আল জারিরা।
রোববার (২৩ অক্টোবর) যুদ্ধ বিমান বিধ্বস্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে মাঝ-আকাশে বসেই বিমানটিতে আগুন ধরে গেছে। পরে আগুনের কুণ্ডলীর আকারে মাটিতে খাড়াভাবে আছড়ে পড়ে সেটি। এ সময় বিমান বিধ্বস্তের স্থান থেকে আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
বিমান বিধ্বস্তের পর ইরকুৎস্ক শহরের গভর্নর ইগোর কোবজেভ বলেন, বিমানটি শহরের একটি দ্বিতল বাড়িতে বিধ্বস্ত হয়েছে। তিনি বিমান বিধ্বস্তের একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যায়, অগ্নিনির্বাপক কর্মীরা বিধ্বস্ত যুদ্ধবিমানের আগুন নেভানোর চেষ্টা করছেন। এ সময় ধ্বংসাবশেষে তল্লাশি চালাতেও দেখা যায় তাদের।
তবে ভবনের কোনো বাসিন্দা আহত হননি বলে জানিয়েছেন গভর্নর ইগোর। দেশটির কর্মকর্তারা বলেছেন, রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-৩০ বিধ্বস্ত হয়েছে। বিমানটি পরীক্ষামূলক ফ্লাইটের অংশ হিসাবে উড্ডয়ন করেছিল।
এর আগে, গত সোমবার ইউক্রেনের সীমান্ত লাগোয়া রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কে একটি সুখোই এসইউ-৩৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ১৫ জন নিহত হন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
