ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

অলি-গলিতে হাঁটু পানি, দিগুণ ভাড়া গুনছে ভোগান্তিরা

ডেস্ক রিপোর্ট
476

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ | ০৫:১০:৪১ এএম
অলি-গলিতে হাঁটু পানি, দিগুণ ভাড়া গুনছে ভোগান্তিরা ফাইল-ফটো

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে সোমবার (২৪ অক্টোবর) ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে বিভিন্ন এলাকার অলি-গলিতে হাঁটু পানি জমেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালেও অলি-গলিতে পানি জমে থাকতে দেখা গেছে। তাতে ভোগান্তিতে পড়েছেন মানুষজন।

সকালে রাজধানীর বাড্ডা এলাকায় দেখা যায়, শিক্ষার্থী, অফিসগামী এবং কর্মজীবী মানুষরা গন্তব্যে যেতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। গলিতে পানি জমে থাকায় মূল সড়কে আসতে তাদের রিকশায় ভর করতে হচ্ছে। আর এ সুযোগে রিকশাচালকরা বেশি ভাড়া হাঁকচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

[caption id="attachment_5737" align="alignnone" width="813"]ফাইল-ছবি ফাইল-ছবি[/caption]

পূর্ব বাড্ডার পাঁচতলা বাজার থেকে মধ্যবাড্ডায় নভেশন স্কুলে আসেন আজিজুর রহমান। তিনি বলেন, আমার ছেলেকে স্কুলে নিয়ে এসেছি। রাস্তায় পানি থাকায় ২০ টাকার ভাড়া আজ দিতে হয়েছে ৫০ টাকা। সময় ও টাকা লেগেছে দ্বিগুণ।

তিনি বলেন, প্রতিদিন রিকশার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা যায় না, আজকে রিকশা পেতে ২০ মিনিট সময় লেগেছে। ২০ মিনিট পর রিকশা পেয়েছি, কিন্তু ৫০ টাকার কমে যাবে না। তাই শেষ পর্যন্ত ৫০ টাকা দিয়েই ছেলেকে স্কুলে নিয়ে এলাম।

[caption id="attachment_5738" align="alignnone" width="725"]ফাইল-ছবি ফাইল-ছবি[/caption]

রিকশাচালক আনিসুজ্জামান বলেন, আমাদের রিকশা মোটরে চলে। বৃষ্টির পানির কারণে অর্ধেক রিকশার মোটর নষ্ট হয়ে গেছে। পানিতে রিকশা চালানো ঝুঁকি বেশি, তাই ভাড়াও বেশি নেই।

ভোগান্তির আরেক চিত্র দেখা গেছে রিকশা না পাওয়া কিংবা রিকশায় না আসা অলি-গলির মানুষদের। তাদেরকে এক হাতে ছাতা, অন্যহাতে জুতা; কেউ কেউ এক হাতে জুতা, অন্যহাতে হাঁটু পর্যন্ত কাপড় উঠিয়ে ধীরে ধীরে রাস্তা পার হচ্ছেন।

বাড্ডার মতো টানা বৃষ্টির কারণে মহাখালী, মোহাম্মদপুর, খিলগাঁও, শ্যামপুর, উত্তরখান, মিরপুর, বনশ্রী, বসুন্ধরা, খিলক্ষেত, এয়ারপোর্টসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসিন্দাদেরও ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ